বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
নিউজিল্যান্ডে ২৬ বছরের তরুণের মৃত্যুতে ফাইজারের টিকার কারন

নিউজিল্যান্ডে ২৬ বছরের তরুণের মৃত্যুতে ফাইজারের টিকার কারন

ডেস্ক নিউজ:

নিউজিল্যান্ডে ২৬ বছরের তরুণের মৃত্যুর নেপথ্যে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে। আজ সোমবার দেশটির কর্তৃপক্ষ এসব তথ্য দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়।কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নেওয়ার পর হৃদযন্ত্রের মাংশপেশিতে বিরল প্রদাহজনিত রোগ মিওকার্ডাইটিসে আক্রান্ত হওয়ার পর ওই তরুণের মৃত্যু হয়।

টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়ায় নিউজিল্যান্ডে দ্বিতীয় মৃত্যু এটি। দুই ডোজ টিকা নেওয়ার পর গত আগস্টে এক নারীর মৃত্যুর কথা জানায় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের কোভিড-১৯ টিকার নিরাপত্তা বিষয়ক স্বাধীন পর্যবেক্ষক বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বোর্ড মনে করছে, টিকাদানের ফলেই এই ব্যক্তির মিওকার্ডাইটিস হয়েছে।’

প্রথম ডোজ টিকা নেওয়ার দুই সপ্তাহ পর মারা যাওয়া তরুণ করোনার উপসর্গ দেখা দিলেও চিকিৎসকের শরণাপন্ন হননি।

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘নিউজিল্যান্ডের এ মৃত্যুর ঘটনা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। সম্ভাব্য সব সমস্যার রিপোর্ট পর্যবেক্ষণ করেই আমরা বিশ্বাস করছি, উপকার ও ঝুঁকির মাত্রা বিবেচনায় টিকার ব্যবহার ইতিবাচক।’

অন্যদিকে, নিউজিল্যান্ডের টিকা নিরাপত্তা বোর্ড টিকা নেওয়ার পর সম্ভাব্য মিওকার্ডাইটিসে আরও দুজনের মৃত্যুর কথা জানিয়েছে। এদের মধ্যে একজনের বয়স ১৩ বছর। বোর্ড জানায়, এ শিশুর মৃত্যুর নেপথ্যে টিকার সংশ্লিষ্টতা নিয়ে আরও তথ্যের প্রয়োজন রয়েছে। তবে, ষাটোর্ধ্ব ব্যাক্তির মৃত্যুতে টিকার সম্ভাব্য সংশ্লিষ্টতা থাকতে পারে।

বিরল পার্শ্বপ্রতিক্রিয়া সত্ত্বেও কোভিড-১৯ টিকার ঝুঁকির চেয়ে উপকারের মাত্রা অনেক বেশি বলে জানিয়েছে টিকার নিরাপত্তা বোর্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com