শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডা. মুরাদের বিরুদ্ধে রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ডা. মুরাদের বিরুদ্ধে রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ডেস্ক নিউজ:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, কুৎসিত ও মর্যাদাহানীকর মন্তব্য করার অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ মহিউদ্দিন হেলাল নাহিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে বগুড়া জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম বাদী হয়ে আজ রোববার দুপুরে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পূর্ব-পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যারিস্টার জাইমা রহমানকে সামাজিক ও ব্যক্তিগতভাবে অপমান, অপদস্থ ও হেয় প্রতিপন্ন করেছেন। আসামিরা ব্যারিস্টার জাইমা রহমানসহ নারী সমাজের প্রতি অবমাননাকর, অপমানজনক ও আইনত শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এর ফলে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫/২৯/৩১/৩৫(১)(২) ধারায় সাইবার ট্রাইব্যুনাল আদালত রাজশাহীতে মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছেন। পরবর্তী সময়ে আদেশ দেবেন।

একই তথ্য জানান মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা।

মামলা করার সময় আদালতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রইসুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল মালেক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, অ্যাডভোকেট মাহমুদুর রহমান রুমন, অ্যাডভোকেট সামশাদ বেগম মিতালী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com