শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এত রাতে হাজারো মানুষ কীভাবে এলো রামপুরার রাস্তায় : ওবায়দুল কাদের

এত রাতে হাজারো মানুষ কীভাবে এলো রামপুরার রাস্তায় : ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ:

রাজধানীর রামপুরায় বাসের চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ১০-১২ মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ কোথা থেকে এলো, সঙ্গে সঙ্গে কারা ফেসবুকে পোস্ট দিল এসব নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মানিক মিয়া এভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে (বিআরটিএ) শুরু হওয়া সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সড়ক নিরাপদ করতে আমাদের কর্মতৎপরতা চলমান রয়েছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন করা হয়েছে। মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ শৃঙ্খলা ফেরাতে মহাসড়ক বিল পাস করা হয়েছে। সড়ক নিরাপদ করতে একটি কর্মসূচিতে বিশ্বব্যাংক সহায়তা করছে।

তিনি বলেন, রামপুরায় দুর্ঘটনার পর বিভিন্ন অভিযোগ উঠেছে, প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার ১০-১২ মিনিট পর হাজার হাজার মানুষ কোথা থেকে এলো? এত রাতে দুর্ঘটনার খবর ১০-১২ মিনিটের মধ্যে কীভাবে ছড়াল?

সেতুমন্ত্রী বলেন, সড়কে দুর্ঘটনা কারোরই কাম্য নয়, এটা দুঃখজনক। আমরা শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি মেনে নিয়েছি।

সড়ক নিরাপত্তা ও গণ সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম ও বিআরটিএ-এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com