রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

ডেস্ক নিউজ:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর সুবর্ণজয়ন্তী পালন করা হচ্ছে।এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তির বছরটি স্মরণীয় করে রাখতে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অর্জনকে তুলে ধরতে গতকাল শুক্রবার ঢাকা আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রযাত্রা শুরু হয়। ২০২১ সাল বাংলাদেশ সেনাবাহিনী এবং সমগ্র জাতির জন্য একটি বিশেষ গুরুত্ব বহন করে। 

বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রের সেনাবাহিনীপ্রধানেরা শুভেচ্ছা ভিডিও বার্তা প্রদান করেন, যা অনুষ্ঠানটিকে আরো মহিমান্বিত করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য ব্যক্তিরাসহ সেনাবাহিনীর সব পদবির কর্মকর্তা, কর্মচারীসহ প্রায় এগার হাজার অতিথি আর্মি স্টেডিয়ামে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। আগামী দিনের জন্য পেশাগতভাবে আরও চৌকস একটি সেনাবাহিনী গড়ার লক্ষ্যে এ অনুষ্ঠান সবাই অনুপ্রাণিত করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com