শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
১৭ টি বাসে আগুন দেওয়ার ঘটনা জামাত বিএনপির অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি কি না তা খতিয়ে দেখতে জাতির বিবেকের কাছে প্রশ্ন-ওবায়দুল কাদের

১৭ টি বাসে আগুন দেওয়ার ঘটনা জামাত বিএনপির অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি কি না তা খতিয়ে দেখতে জাতির বিবেকের কাছে প্রশ্ন-ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ:

গত সোমবার রামপুরায় অনাবিল পরিবহনের বাসের চাপায় একজন কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনা বিএনপি- জামায়াতের অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি কি না তা খতিয়ে দেখতে জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি এই কলেজ ছাত্র নিহত হওয়ায় গভীর শোকাহত ও ব্যথিত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে ঘটনাটি ঘটে রাত ১০ টা ৪৫ মিনিটে, এর ১২ মিনিট পর ১০ টা ৫৭ মিনিটে নিরাপদ সড়ক চাই ফেসবুক পেইজের মাধ্যমে উক্ত স্থান থেকে লাইভ করা হয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন এই ঘটনার সঙ্গে সঙ্গে ১৭ টি বাসে আগুন দেওয়া হয় এবং অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও প্রশ্ন রেখে বলেন এটা কি নিছক দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত।

ওবায়দুল কাদের বলেন রাত ১১ টায় জামায়াত পরিচালিত টেলিগ্রাম চ্যানেল খবটি প্রকাশিত হয় এবং দুর্ঘটনার স্থান থেকেই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে।

তিনি আরো বলেন খবরটি ছড়িয়ে পড়ার ১০ মিনিটের মধ্যেই প্রায় ১৫টি বাসে আগুন দেওয়াও শেষ হয়। এখন প্রশ্ন হচ্ছে বিষয়টি আসলেই দুর্ঘটনা কিনা?

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে আরও জানতে চান, ঘটনার ১২ মিনিটেই নিরাপদ সড়ক চাই পেইজ লাইভে গেলো কিভাবে? নাকি তারা আগে থেকেই প্রস্তুত ছিলো?

বাশেরকেল্লা ১৫ মিনিটের মধ্যেই সব খবর পেয়ে গেল কিভাবে? আর বাকি ১০ মিনিটেই ১০ টি গাড়ীতে আগুন কিভাবে দেওয়া হলো? প্রশ্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

ওবায়দুল কাদের জানতে চান এতো জনবল রাত ১১ টার পর ঘটনাস্থলে এলো কিভাবে? তাহলে তার কি আগেই প্রস্তুত ছিলো?

সেনাবাহিনী, পুলিশ বা ফায়ার বিগ্রেড এতো তাড়াতাড়ি পৌঁছাতে পারে না,যত দ্রুত গাড়ী পোড়ানো হয়েছে এমনটা মনে করে ওবায়দুল কাদের আরও প্রশ্ন রাখেন এতো রাতে অল্প বয়সী শিক্ষার্থীরা কি এতো দ্রুত পৌঁছে গেছে?

তিনি বলেন এমনিতেই সড়ক দুর্ঘটনা নিয়ে আন্দোলন চলছে, যারাই দুর্ঘটনা কবলিত হচ্ছেন তারা সবাই শিক্ষার্থী।

গাড়ীতে কি ছাত্র ছাড়া অন্য আর যাত্রী থাকে না? প্রশ্ন ওবায়দুল কাদেরের।

তিনি বিষয়টি মোটেই দুর্ঘটনা নয় বলেও দাবি করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এই ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত ” 5 G: The Frontier Technology ” শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে রামপুরায় ছাত্র দুর্ঘটনা নিয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন ২০২৩ সালের মধ্যেই পর্যায়ক্রমে এই ফাইভ- জি সেবা দেশের অন্যান্য বিভাগীয় শরর,শিল্প প্রতিষ্ঠান নির্ভর এলাকাসমূহে বিস্তারের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ পরিক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com