শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে আগুন

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে আগুন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে রাতে নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পুড়িয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৩টার দিকে নলতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাইকাড়ায় এ ঘটনা ঘটে।

নলতা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল হোসেন পাড় জানান, বিএনপির প্রার্থী আজিজুর রহমান বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। বিএনপি-জামায়াতের নাশকতা মামলার আসামিরা জামিনে এলাকায় এসে নৌকার কর্মীদের হুমকি-ধামকি প্রদান করে আসছেন।

তিনি আরও জানান, বুধবার (২৪ নভেম্বর) বিএনপি-জামায়াতের কয়েকজন সন্ত্রাসীরা সন্ধ্যায় নলতার কাশিবাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী আনসার আলি সরদার, রশিদ, জয়নাল ও মিজানুর রহমানকে নৌকার পেছনে না ছুটতে হুঁশিয়ারী দেয়। যদি তাদের কথা না শোনে তাহলে মাথা কেঁটে নেওয়ার হুমকি প্রদান করে।

বিষয়টি রাতেই আনসার আলি সরদার থানায় মৌখিকভাবে বিষয়টি জানান। এদিকে রাতের আঁধারে নৌকার নির্বাচনী অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি বলে জানান তিনি।

তবে পাল্টা অভিযোগ করে নলতা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান বলেন, আমার নেতাকর্মীদের হয়রানির একটি কৌশল হিসেবে পরিকল্পিতভাবে এই জঘন্য কাজটি করেছে নৌকা প্রতীকের প্রার্থীসহ কর্মী-সমর্থকরা। নৌকার বাইরে কাউকে ভোট দেওয়া যাবে না বলে হুমকিধামকি দিয়ে আসছে আগে থেকেই।

পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে আগুন দিয়ে বেঞ্চের ওপর রেখে প্রচার করছে নৌকার অফিসে আগুন দেওয়া হয়েছে। এই কাজটি তারাই করেছেন। আমি নিজেও ঘটনার তদন্ত করে ঘৃণিত এই কাজে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি বলে জানান তিনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ নৌকার নির্বাচনী অফিসে আগুন লাগার ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা হলে তদন্ত করে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com