মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিচ্ছেদের গুন্জনে পানি ঢেলে দিয়ে মা হচ্ছেন প্রিয়াঙ্কা!

বিচ্ছেদের গুন্জনে পানি ঢেলে দিয়ে মা হচ্ছেন প্রিয়াঙ্কা!

ডেস্ক নিউজ:

গত মঙ্গলবার দিনভর নিক জোনাস ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে ভাঙনের খবরে সরব ছিল মিডিয়া। এরপর প্রিয়াঙ্কা মুখ না খুললেও তার মা বেশ রেগে গিয়েছিলেন। বলেছিলেন অনেক কথা।

এরপর বিচ্ছেদ হওয়া না হওয়া নিয়ে এসব কিছুকেই উড়িয়ে দিয়ে নতুন খবরের আভাস দিলেন এ অভিনেত্রী। তার এ আভাসটুকুই যথেষ্ট অনুরাগীদের জন্য। বাকিটুকু তারা এমনিতেই ধারণা করে নিতে পারেন!নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নিকের ‘জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’। এ অনুষ্ঠানে জোনাস পরিবারের সদস্যরা একে অপরকে নিয়ে মজা করেন। প্রিয়াঙ্কা সেখানে তার এবং নিকের বিয়ে নিয়ে বলেন, ‘লোকে তো ভাবে আমাদের সম্পর্কটি মানুষকে দেখানোর জন্য।

এ পরিবারে আমরাই একমাত্র দম্পতি, যাদের কোনো সন্তান নেই এখনও। উই আর এক্সপেক্টিং আ… (অপূর্ণ বাক্য)। তার এ অপূর্ণ একটি কথাই জল ঢেলে দিয়েছে সোমবার তৈরি হওয়া বিচ্ছেদের গুঞ্জনে। নেটিজেনদের ধারণা, দ্রুতই অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেবেন প্রিয়াঙ্কা।

বিয়ের পরেই প্রিয়াঙ্কা তার স্বামী নিকের পদবি জুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে। ইনস্টাগ্রাম, টুইটারে জ্বলজ্বল করছিল ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন দেখতে পাওয়া যায়। উধাও হয় ‘জোনাস’ এবং ‘চোপড়া’। তিনি ফিরে গেলেন কেবল নিজের নামে। নিজের পদবিও নেই সেখানে। ব্যস, বিচ্ছেদের ইঙ্গিত পেয়ে চিন্তায় অনুরাগীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com