বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
অভিনব কৌশলে সোনার চেইন চুরির সময় ৪ নারী আটক

অভিনব কৌশলে সোনার চেইন চুরির সময় ৪ নারী আটক

আল নোমান শান্ত
দুর্গাপুর প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সরকারি হাসপাতালে করোনা টিকাদানের ভীরে এক মহিলার গলা থেকে চেইনচুরি করার সময় ৪জন নারী হাতেনাতে ধরা। আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা নিতে আসা অনেক মানুষের ভীড়ে এক মহিলার গলা থেকে চেইন চুরি করার সময় হাতেনাতে ধরা খেল ৪নারী এরপর তাদের তল্লাশি করলে তাদের থেকে চুরি করার একটি যন্ত্র পাওয়া যায়। এরপর পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলো- সাহাদা(৩৬),স্বামী-লিলু মিয়া, গ্রাম-ধরমন্ডল,থানা-নাজিনগর, জেলা-ব্রাহ্মবাড়িয়া, সেতারা(৪০),স্বামী-জহর আলী,গ্রাম-ধরমন্ডল,থানা-নাজিনগর,জেলা-ব্রাহ্মবাড়িয়া, আমেনা(২৭),স্বামী-হাফিজ,গ্রাম-ধরমন্ডল,থানা-নাজিনগর,জেলা-ব্রাহ্মবাড়িয়া,রহিমা(৪০), স্বামী-মৃত দুলাল,গ্রাম-বুজনগাছা,থানা-নলডাঙ্ঘা,জেলা-নাটোর।

জানা যায়, শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা মানুষের ভীরে এক মহিলার গলা থেকে একটি যন্ত্র দিয়ে চেইন কাটার সময় টের পেয়ে যায় ওই মহিলা এরপর তাদের হাতেনাতে ধরে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এর আগেও গত ২০-২১দিন আগেও বারমারি এলাকার নাজমা বেগম নামের এক মহিলা টিকা নিতে আসলে চেইন চুরি হয়েছে বলে জানিয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.এ.এস.এম.তানজিরুল ইসলাম রায়হান বলেন, টিকা নিতে আসা মানুষদের গলা থেকে চেইন চুরি হয়ে যাওয়ার ঘটনা গত বেশ কয়েকদিন ধরে আমাদের কাছে আসছে তবে কারা এইটা করছিলো ধরা যায়নি,আজকে হঠাৎ এক মহিলার চেইন চুরির করার সময় হাতেনাতে ৪জন নারীকে ধরা হয় এরপর তাদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাহা বলেন, আটক ৪জনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com