শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সীমান্তে মাদক ও চোরাচালন বন্ধে সরকার জিরো ট্রলারেন্সঃ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ

সীমান্তে মাদক ও চোরাচালন বন্ধে সরকার জিরো ট্রলারেন্সঃ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ

ফেরদৌস আলী, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেছেন, সীমান্তে মাদক ও চোরাচালন বন্ধে

সরকার জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন, সেই হিসেবে পুলিশ কাজ করছে, সীমান্তে পুলিশ নিয়মিত
টহল দিচ্ছে। পাশাপাশি চোরকারবারীদের ধরতে নিয়মিত পুলিশ অভিযান চালাচ্ছে। বুধবার ১৭ নভেম্বর শেরপুরের শ্রীবরদী থানা বার্ষিক পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। তিনি আরও বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, এই লক্ষে আইজিপি মহোদয়ের
নির্দেশে পুলিশ কাজ করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো বিট পুলিশিং কার্যক্রম। এতে করে প্রতিটা বিটেই পুলিশ যাচ্ছে। কষ্ট করে মানুষকে থানায় আসতে বা কোন ভোগান্তি পোহাতে হচ্ছে না। পুলিশই জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। আর এতে জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরও সুন্দর হচ্ছে। এছাড়া কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সাথে মিলেমিশে বিভিন্ন ধরণের টুর্নামেন্টের আয়োজন
করা হচ্ছে। পরিশেষে সবাইকে মাদক ও চোরাচালান বন্ধে এগিয়ে আসতে হবে। সবাই এগিয়ে আসলে এই দেশটা সুন্দর ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, ডিআইজি’র স্টাফ অফিসার এএসপি ইমরানুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি রেজাউল করিম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, রেঞ্জ অফিসের ইনপেক্টর (ক্রাইম) লুৎফুল কবিরসহ পুলিশের উর্ধ্বতন
কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। পরে ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার থানা চত্বরে ফলের গাছ লাগান। প্রথমেই ওসি বিপ্লব কুমার বিশ্বাস স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ডিআইজি ও আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও আদিবাসীদের ঐতিহ্যবাহী সংস্কৃতিতে বরণ করে নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com