বুধবার, ১৭ Jun ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ছাত্রদের নির্মমভাবে প্রহারের অভিযোগে ছাতকে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ছাত্রদের নির্মমভাবে প্রহারের অভিযোগে ছাতকে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার


আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

এতিম তিন শিশুকে নির্মমভাবে প্রহারের অভিযোগে
সুনামগঞ্জের ছাতক উপজেলার হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল মুকিতকে আটক করেছে পুলিশ। উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে আজ দুপুরে তাকে আটক করা হয়। আব্দুল মুকিতের বাড়ি ছাতক উপজেলার ইসলামপুর গ্রামে।

হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল মুকিত গত বছরের ডিসেম্বরে এতিমখানার তিন শিশু আবু তাহের (৯), রবিউল ইসলাম (১০) ও সুফিউর রহমান(১১)কে স্টিলের স্কেল দিয়ে বিরামহীনভাবে প্রহার করতে থাকেন। শিশুরা পায়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করার পরও তিনি রেহাই দেননি। ওই মাদ্রাসার অপর এক শিক্ষক এই মর্মান্তিক নির্যাতনের ঘটনাটির ভিডিও মোবাইল ফোনে ধারন করে রাখেন।

গত ৫ নভেম্বর ভিডিওটি আনোয়ার নামের একজনের ফেসবুক থেকে প্রথমে আপলোড করা হয়। আপলোডের পর পরই ভিডিওটি ভাইরাল হয়। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ গত ৬ নভেম্বর
আব্দুল মুকিতকে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান,
আজ দুপুরে সহকারি পুলিশ সুপার বিল্লাল হোসেনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ থেকে মাওলানা আব্দুল মুকিতকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com