সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
যশোর-বেনাপোল মহাসড়কে উড়ন্ত ৩ ছিনতাইকারী পুলিশের খাঁচায়

যশোর-বেনাপোল মহাসড়কে উড়ন্ত ৩ ছিনতাইকারী পুলিশের খাঁচায়

মোঃ নয়ন হোসেন, শার্শা ( যশোর) প্রতিনিধি :

যশোর-বেনাপোল মহাসড়কে পণ্য বোঝাই ট্রাক থামিয়ে ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারীক আটক করেছে নাভারন হাইওয়ে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নাভারন পুরাতন বাজার বরফ কালের সামনে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করে পুলিশ।

আটককৃতরা হচ্ছে, শার্শা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল মিয়ার ছেলে মাসুদ রানা (২০), একই গ্রামের মন্টু রহমানের ছেলে জনি রহমান (২১) ও দক্ষিণ বুরুজবাগান গ্রামের শেখ সুমনের ছেলে মেহেদী হাসান রাব্বি (২২)।

নাভারন হাইওয়ে থানার ইনচার্জ এ কে এম আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী ঢাকা (মেট্টো-ন-১৫-৯০০৫) মাছভর্তি একটি ট্রাক ওই স্থানে পৌছালে দুটি মোটরসাইকেলে ৬ জন যুবক ট্রাকটির গতিরোধ করে ছিনতাই করছে এমন খবরে নাভারন হাইওয়ে পুলিশের টহলদল ঘটনাস্থলে পৌছালে একটি মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা আরো তিন সহযোগী পালিয়ে যায়। এসময় ট্রাক চালকের নিকট থেকে ছিনতাইকৃত ৬ হাজার ১শত টাকা উদ্ধার করা হয় এবং ছিনতাইকারীদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও একটি মটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় ওই ট্রাকের হেলপার সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাজার গ্রামের খলিলুর রহমান বাবুর ছেলে শরিফুল ইসলাম বাদি হয়ে মামলা করেছে। আটককৃতদেরকে রাতেই ঝিকরগাছা থানায় পাঠানো হয়েছে বলেও জানান হাইওয়ে থানার ইনচার্জ এ কে এম আসাদুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com