শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
হিরকখচিত স্বর্ণ আটকে কাস্টম হাউস, ঢাকা এর অসামান্য সাফল্য

হিরকখচিত স্বর্ণ আটকে কাস্টম হাউস, ঢাকা এর অসামান্য সাফল্য

ডেস্ক নিউজ:

অদ্য ১৫/১১/২০২১ তারিখে দুবাই হতে আগত যাত্রী SHAHJAHAN MIAH জেলা: হবিগঞ্জ পাসপোর্ট নং- EF-0639888 Flight No. EK 584 , তারিখঃ 14/11/2021 খ্রিঃ, Arrival time 11:06 PM, Seat No. 17 G এর মাধ্যমে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

উল্লেখিত যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে 232.00 গ্রাম স্বর্ণের ০২টি বারের ব্যাগেজ ঘোষণা প্রদান করেন এবং ঘোষণার বিপরীতে প্রযোজ্য শুল্ক করাদি পরিশোধ করেন। এছাড়াও, যাত্রীকে ৯৬ (ছিয়ানব্বই) গ্রাম স্বর্ণালংকার আনয়নের ক্ষেত্রে ব্যাগেজ সুবিধা প্রদান করা হয়।

প্রযোজ্য শুল্ক-করাদি পরিশোধ এবং ব্যাগেজ সুবিধা গ্রহণ শেষে যাত্রী গ্রীণ চ্যানেল অতিক্রমকালে যাত্রীর সাথে আনীত লাগেজ স্ক্যানিং করা হয়।

ব্যাগেজ স্ক্যানিংকালে যাত্রীর ট্রলি ব্যাগের ভিতর স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর ট্রলি ব্যাগ হতে ঘোষণা বহির্ভূত হীরক ও অন্যান্য পাথর খচিত (হীরক ও স্বর্ণ সদৃশ) স্বর্ণের ১৮টি নেকলেস ও ০১টি চেইন (স্টোন ও ট্যাগসহ ৭১৪.৮৭৬ গ্রাম), ২৭৮টি আংটি (স্টোন ও ট্যাগসহ ১৫১০.৩২ গ্রাম), ৬টি চেইন (স্টোন ও ট্যাগসহ ৩১.৯৯ গ্রাম) উদ্ধার করা হয়। যার ওজন ২২৫৭.১৮৬ (দুই হাজার দুইশত সাতান্ন দশমিক এক আট ছয়) গ্রাম।

যাত্রী মিথ্যা ঘোষণা প্রদান করায়, তার ঘোষিত ও শুল্ক পরিশোধিত ০২টি স্বর্ণবার, যার ওজন ২৩২.০ গ্রাম এবং ব্যাগেজ সুবিধায় প্রদত্ত ৯৬ (ছিয়ানব্বই) গ্রাম স্বর্ণালংকারসহ আটককৃত স্বর্ণের সর্বমোট ওজন ২৫৮৫.১৮৬ (দুই হাজার পাঁচশত পঁচাশি ষাট) গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৫০,০০,০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।

উল্লিখিত আসামীর বিরুদ্ধে কাস্টমস আইন ও ফোজদারী মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com