মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
মাদারীপুরের শিবচরে অস্ত্রসহ ৪ যুবক আটক

মাদারীপুরের শিবচরে অস্ত্রসহ ৪ যুবক আটক

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে অস্ত্রসহ ৪ যুবককে আটক করেছে শিবচর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।
রবিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পাচ্চর ইউনিয়নের হোগলারমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাম তাইজুল মোল্লা (২৯),পিতা, হাজি কুদ্দুস মোল্লা, খলিল মোল্লা(২৬),পিতা জয়নদ্দিন শেখ, এনামুল (২৫),পিতা, শাহাবুদ্দিন শেখ, ইয়াছিন শেখ (২৫) পিতা আজাহার শেখ।সবাই ওই এলাকার বাসিন্দা।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র নিয়ে কয়েকজন লোক এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com