মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাইবান্ধায় ইউপি সদস্য হত্যায় অভিযুক্ত আরিফ গ্রেফতার

গাইবান্ধায় ইউপি সদস্য হত্যায় অভিযুক্ত আরিফ গ্রেফতার

শেখ মো: আতিকুর রহমান আতিক, প্রতিনিধি।

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মো. আব্দুর রউফ মাস্টারকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আরিফ মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৩ নভেম্বর) রাতে র‌্যাব-১৩ সূত্র জানায়, পঞ্চগড় থেকে মূল অভিযুক্ত আরিফ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে দিনাজপুরে হেফাজতে রাখা হয়েছে।
গ্রেফতার আরিফ মিয়া লক্ষ্মীপুর ইউনিয়নের মাগুরার কুঠি গ্রামের হায়দার মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নবনির্বাচিত ইউপি সদস্য রউফ তার প্রতিবেশী রুহুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি একটি ভাঙা সেতু হেঁটে পার হচ্ছিলেন তারা। এ সময় একই গ্রামের এক যুবক লোহার রড দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। রউফের মাথায় কয়েকটি আঘাত করে পালিয়ে যান ওই যুবক। পরে রউফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা বলছেন, রউফের ওপর হামলাকারী যুবকের নাম আরিফ।

রউফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত দেড়টার দিকে উত্তেজিত লোকজন অভিযুক্ত আরিফের বাড়িতে আগুন দেয়। থমথমে অবস্থার মধ্যেই শনিবার দুপুর পৌনে ২টার দিকে শতাধিক পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের দেড় হাজার শিক্ষার্থীসহ স্থানীয় বিক্ষুব্ধ লোকজন প্রধান সন্দেহভাজন আরিফ ও তার স্বজনদের বাড়িতে আগুন দেয়।

ঘটনায় জড়িতদের বিচার দাবিতে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দেড় ঘণ্টা গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের লক্ষ্মীপুর বাজার এলাকা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com