রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিএনপিই এখন দেউলিয়া হয়ে গেছে

বিএনপিই এখন দেউলিয়া হয়ে গেছে

ডেস্ক নিউজ:

আওয়ামী লীগ নাকি দেউলিয়া হয়ে গেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য জনগণের মধ্যে বিনোদনের উৎসে পরিণত হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

তিনি আজ সকালে খুলনা সড়ক জোনের অধীনে দুইটি সেতুর উদ্বোধন অনুষ্ঠান শেষে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন।

যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে তারা অন্যদের নিয়ে কথা বলা হাস্যকর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন প্রকৃতপক্ষে বিএনপিই এখন দেউলিয়া হয়ে গেছে।

যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণও যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপি মুখে গণতান্ত্রের কথা বললেও নির্বাচন ও আন্দোলনে যেতে ভয় পায়,- এমনটা মনে করে ওবায়দুল কাদের আরও বলেন এজন্য তো তারাই দেউলিয়া।

যে দল বিদেশীদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দয় তাদের দেউলিয়াত্ব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সেের মাধ্যমে খুলনা সড়ক জোনের অধীনে নবনির্মিত দুইটি সেতুর উদ্বোধন করেন।

সাতক্ষীরা -আশাশুনি- গোয়ালডাঙ্গা- পাইকগাছা সড়কের উপর প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে ৩০৫ মিটারের দৈর্ঘ্যের মানিকখালী সেতু এবং কুষ্টিয়া (ত্রিমোহনি) মেহেরপুর – চুয়াডাঙ্গা -ঝিনাইদহ সড়কের মাথাভাঙা নদীর উপর প্রায় সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে ১৪০ মিটার দৈর্ঘ্যের মাথাভাঙা সেতু রয়েছে।

মন্ত্রী বলেন সেতু দুইটি যথেষ্ট গুরুত্ব বহন করে,কারণ মাথাভাঙা সেতুটির ফলে বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরের সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন হয়েছে এবং মুজিবনগরে প্রস্তাবিত যে স্থল বন্দর বাস্তবায়িত হবে সেটির সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী খুলনা-যশোর মহাসড়কের দুরবস্থার দুর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন যত দ্রুত সম্ভব খুলনা-যশোর সড়কের কাজ শেষ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com