শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে।

অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে।

ডেস্ক নিউজ:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে “দেশে নাকি অশান্তির আগুন জ্বলছে ” বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন।

বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খু্ঁজে পাচ্ছে না,দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আসলে এ আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ায় আগুন, এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জিভূত হতাশার আগুন।

তিনি বলেন দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বুঝে না,যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন।

বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে, আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায় বলেও মনে করেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে, এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ।

তিনি বলেন নেতায় নেতায় ঐক্য দিয়ে কি লাভ? আওয়ামী লীগ এসবকে ভয় পায় না,ভয় দেখিয়ে লাভ নাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকেই বেছে নিবে ইনশাআল্লাহ।

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন জন্মলগ্ন থেকে এদেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপিই চর্চা করে আসছে।

প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের উপর বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

বিএনপি এখন টিকে আছে ভার্চুয়াল জগতে এমন দাবী করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী।

তিনি বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ অন্যদিকে সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের উপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন জনগণ বিএনপির অপরাজনীতি সম্পর্কে সচেতন, আর সেজন্যই তারা পদে পদে ব্যর্থ হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com