শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিষ্ফোরন নিহত ২, দগ্ধ ১০

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিষ্ফোরন নিহত ২, দগ্ধ ১০

মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির সুগন্ধা নদীতে ওটি সাগর নন্দীনি ৩ নামের একটি তেলবাহী জাহাজে বিষ্ফোরনের অগ্নিকান্ডে সুকানী কামরুল ইসলাম ও রিপন নিহত এবং ১০ জন কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতক্ষদর্শীরা জানান, (১২নভেম্বর) শুক্রবার সকাল ৮টার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এ সময় ওই রুমে অগ্নিকান্ডের সুচনা হয়। এতে জাহাজের ৮ জন কর্মচারী দগ্ধ হন। এর মধ্যে সুকানী কামরুল ইসলাম ঘটনা স্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে এবং আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বরিশাল নেয়ার পথে সুকানি রিপনের মৃত্যু হয়। ইঞ্জিন রুমে ফাটল ধরায় জাহাজের মধ্যে পানি ঢুকতে শুরু করেছে। যেকোন মুহুর্তে ডুবে যেতে পারে জাহাজটি।জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করে জাহাজে বহনকৃত তেল দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com