মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
উখিয়া’য় র‍্যাবের অভিযানে সাড়ে তিন লক্ষ ইয়াবাসহ আটক-৪

উখিয়া’য় র‍্যাবের অভিযানে সাড়ে তিন লক্ষ ইয়াবাসহ আটক-৪

এফ.করিম,উখিয়া, কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজার র‍্যাব-১৫ জেলার উখিয়া উপজেলায় অভিযান পরিচালনা করে সাড়ে তিন লাখ ইয়াবা ও বিদেশি মদসহ চারজনকে আটক করতে সক্ষম হয়েছে।

৭ নভেম্বর (রবিবার) বিকাল ৫ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালংখালীর আব্দুর রহিমের ছেলে রিয়াজুল করিম বাপ্পি (১৮), গয়াল মারার গুরা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৩৫), ৯ নম্বর ওয়ার্ডের বটতলির আবদুস সালামের ছেলে সাখাওয়াত হোসেন মুন্না (২২) ও মৃত সোনালীর ছেলে জয়নাল উদ্দিন (২৬)।

র‍্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পালংখালী ইউনিয়নের গুরা মিয়ার বসতঘর থেকে সাড়ে তিন লাখ ইয়াবা, ১১ বোতল হুইস্কি, ১৮ বোতল বিয়ার ও ছয়টি মোবাইলসহ তাদের আটক করা হয়।

তিনি আরো বলেন, আটকদের বিরুদ্ধে আইনী ব্যাবস্হা গ্রহন করার জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com