মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
কাদের মির্জার অনুসারী হাতকাটা কালাম গ্রেফতার

কাদের মির্জার অনুসারী হাতকাটা কালাম গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টসহ ৪ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মো. শরীফ উল্যাহ ওরফে হাতকাটা কালামকে (৩৮) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেচু মাঝির বাড়ির আহসান উল্যাহর ছেলে।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের উপজেলা মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম রাজার নেতৃত্বে অভিযান চালিয়ে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সমর্থিত হাতকাটা কালামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা, হত্যা মামলার ওয়ারেন্টসহ ৪টি মামলা রয়েছে। ওই সব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদলেতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com