মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
র‌্যাব-৫ এর অভিযানে কোটি টাকার হেরোইন ও ১টি বিদেশি পিস্তলসহ ২জনকে আটক

র‌্যাব-৫ এর অভিযানে কোটি টাকার হেরোইন ও ১টি বিদেশি পিস্তলসহ ২জনকে আটক

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একাধীক অভিযান পরিচালনা করে ১ কোটি টাকার হেরোইন ও ১টি বিদেশি পিস্তলসহ ২জন আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করেছে বলে নিশ্চিতকরেছে কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব।

গতকাল শনিবার গভির রাতে উপজেলার গোদাগাড়ী থানাধীন মাঙ্গনপুর গ্রামের হাসিবুল ইসলাম (৪০) এর বসত বাড়িতে দক্ষিন পার্শ্বে অপরাশন পরিচালনা করা হয়। ওই সময় কেজি হেরোইন – ০১ আসামী আবুল কালাম আজাদ (৩৩) কে আটক করে। আটবকৃত ব্যাক্তি উপজেলার কাজিহাটা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। অপরদিকে একই উপজেলার বেলতলা গ্রামের হযরত আলী (৫৫) এর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করা হয়। ওই সময়একটি লোহার তৈরী পিস্তল-০১ টি, ২টি ম্যাগজিন, ০৩ রাউন্ড গুলি এবং ১শত গ্রাম হেরোইনসহ আসামী অসিম আলী (২৫) কে আটক করে র‌্যাব-৫। অপরাধি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানধীন চাঁদপুর গ্রামের ফিটু মিয়ার ছেলে।

একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ অধিদপ্তর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব এর নেতৃত্বে র‌্যাব-৫ অপরাশন পরিচালনা করেছে। গতকাল শনিবার রাত অনুমান ১১টার সময় , রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোদাগাড়ী উপজেলায় ২টি অপরাশন পরিচালনা করে ২জন অপরাধী কে গ্রেফতার করেছে। আটকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে। আজ রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com