শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার খুনিদের বিচার দাবি

তানোরে জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার খুনিদের বিচার দাবি

সোহানুল হক পারভেজ তানোর,(রাজশাহী) :

অবিলম্বে জাতীয় চার নেতার খুনি মোস্তাকদের বিচার বাংলার মাটিতে করতে হবে। এছাড়া খুনের অন্তরালের কুশীলবদের জনসমক্ষে আনার জন্য কমিশন গঠন করা উচিত। বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়ার লক্ষে প্রতিহত করতে হবে স্বাধীনতা বিরোধী শক্তিকে। সেজন্য মহান ব্যক্তিদের নিয়ে আয়োজিত কর্মসূতিতে সম্পৃক্ত করতে হবে তরুণদের।
গতকাল (৩ নভেম্বর) বুধবার সন্ধ্যায় উপজেলার কলমা ইউপির দরগাডাঙ্গা নামক হাইস্কুল মাঠ চত্বরে জেলহত্যা দিবসের আলোচনা সভা, দোয়া ও বঙ্গবন্ধুসহ জাতীয় নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আ’লীগের সহসভাপতি শরিফ খাঁন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, আ’লীগ নেতা আবুল বাসার সুজন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন প্রমুখ। এসময় সভা পরিচালনা করেন তানোর উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জিল্লুর মাস্টার।

এতে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত কলমা ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী ও ইউনিয়ন আ’লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন। সভা শেষে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার অঙ্গিকার করেন উপস্থিত ভোটাররা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com