শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভাসানচর থেকে পালাতে গিয়ে ৬ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালাতে গিয়ে ৬ রোহিঙ্গা আটক


নোয়াখালী প্রতিনিধি


হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে ৬ রোহিঙ্গা নারী-শিশুকে আটক করেছে নোয়াখালীর সুবর্ণচরের স্থানীয় এলাকাবাসী।

আটককৃতরা হলেন,ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৭৬ নম্বর ক্লাস্টারের হাসিনা বেগম (৩৫) আলমার জাহান (৩০) রোজিনা আক্তার (১৯) সাইফুল ইসলাম (১২) মো. ইয়াছিন (৩) মো. আজিজ (১)।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে পুনরায় কোস্টগার্ডের মাধ্যমে তাদের ভাসানচরের ক্যাম্পে প্রেরণ করা হবে। এর আগে গতকাল বুধবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের থেকে তাদের আটক করে চরজব্বর থানায় সোপর্দ করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাসারচর আশ্রয়ন কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। কোস্টগার্ড এসে সুবর্ণচর থেকে পুনরায় ৬ রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে নিয়ে যাবে। বৃহস্পতিবার সকালের দিকে তাদের ভাসানচরের উদ্দেশে পাঠানো হবে।

ওসি জিয়াউল আরো জানান, বুধবার ভোর রাতের দিকে ৩জন নারী ও ৩জন শিশুসহ ৬ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে দালালের সহযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। পথে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় দালাল ও নৌকার মাঝি বুধবার দুপুরের দিকে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যান। কিছুক্ষণ পর বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানান। খবর পেয়ে চরব্বর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com