শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ভোলার দৌলতখানে জমিজমার বিরোধে শিক্ষকের ওপর হামলা,আহত ৫

ভোলার দৌলতখানে জমিজমার বিরোধে শিক্ষকের ওপর হামলা,আহত ৫

গাজী তাহের লিটন, ভোলা:

ভোলার দৌলতখানে জমিজমার বিরোধে প্রতিপক্ষ হামলা চালিয়ে এক সাংবাদিক ও তার মাকেসহ পাঁচজনকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত শিক্ষক মো: রিপনকে চিকিৎসার জন্য প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গজনবী বেপারি বাড়িতে ঘটনাটি ঘটে।
আহত রিপনের মা অহিদা বেগম ঘটনা সম্পর্কে বলেন, আমাদের ভোগদখলীয় ১৬ শতক জমির আংশিক প্রতিপক্ষ মফিজল গং অবৈধভাবে দাবি করে আসছে। বুধবার দুপুরে তারা ওই জমি জবরদখল করতে এলে আমার মাদরাসা পড়ুয়া ছেলে আবদুর রহমান বাধা দেয়। এ সময় মৃত জেবল হকের ছেলে মফিজলের নেতৃত্বে তার স্ত্রী নুরজাহান, ছেলে রাসেল, ইব্রাহিম, ইয়াছিন, পুত্রবধু ছকিনা ও মানিকজান সাবল ও লাঠি দিয়ে আমার ছেলে জয়নাল আবেদীন ল্যাবোরেটরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক মো: রিপন, মেজো ছেলে মাদরাসা ছাত্র আবদুর রহমান ও আমাকে এলাপাতাড়ি পিটিয়ে আহত করে। মফিজলের সাবলের আঘাতে আমার ছেলে রিপন ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে মুমুর্ষু অবস্থায় ভোলা হাসপাতলে পাঠানো হয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত মফিজলের ছেলে ইয়াছিন অভিযোগ অস্বীকার করেন।
এ ব্যাপারে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান বলেন, অভিযোগ তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com