মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
কুমিল্লায় ৪৪ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার

কুমিল্লায় ৪৪ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার


কুমিল্লা ব্যুরো:


কুমিল্লার সদর উপজেলার ধর্মপুর এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২, কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জেলার সদর উপজেলার ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সদরের কৃষ্ণপুর গ্রামের মোঃ আকরাম হোসেন (২৩) ও মোঃ পারভেজ হোসেন (২১)।
র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। তিনি বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com