শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সাভারে শিল্প পুলিশের উপর হামলা, আটক ১

সাভারে শিল্প পুলিশের উপর হামলা, আটক ১

সোহেল রানা,সাভার (ঢাকা):

ঢাকার সাভারে সন্ত্রাসী হামলায় শিল্প পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছে। সোমবার রাতে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বেরিবাধ এলাকায় এঘটনা ঘটে। গুরুতর আহত দুই শিল্প পুলিশের সদস্য হলেন নুর মোহাম্মদ ও সৌরভ কুমার। তাদের দু’জনকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে সাভার শিল্প পুলিশ ১ এর দুই সদস্য মোটরসাইকেল করে রাষ্ট্রীয় ডাক নিয়ে রাজধানীর উত্তরায় যাচ্ছিলেন। এসময় তারা বিরুলিয়ার বেরিবাধ এলাকায় হানিফ নামের এক ব্যক্তির চায়ের দোকানে চা খেতে বসলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের সাথে জুয়েল নামের এক সন্ত্রাসীর তর্ক বির্তক হয়। এক পর্যায়ে জুয়েল শিল্প পুলিশের দুই সদস্যকে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী জুয়েলকে আটক করে। আহত দুই পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য রাজাবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক সন্ত্রাসী জুয়েল ঝালকাঠি জেলার খালেদ মিয়ার ছেলে।

এবিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ- পরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com