মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
ঝিনাইদহে ৬ কেজি রূপাসহ আটক ১

ঝিনাইদহে ৬ কেজি রূপাসহ আটক ১

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি
রবিবার, অক্টোবর ৩১, ২০২১

ঝিনাইদহে পাচারের সময় ৬ কেজি রূপার অলংকারসহ সুমন আলী (২২) কে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। আজ রোববার (৩১ অক্টোবর) সকালে সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠ থেকে একটি ইজিবাইকসহ তাকে আটক করা হয়। আটককৃত সুমন আলীর বাড়ি চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা গ্রাম এবং সে আবুল বাশারের ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকা থেকে রূপা ঝিনাইদহে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে এস আই সেলিম রেজা, এ এস আই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে বংকিরা গ্রামের মাঠে চেকপোস্ট বসায়। সন্দেহ হলে একটি ইজিবাইকের গতিরোধ করে তারা সেসময় ইজিবাইক চালক সুমন হোসেন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইকের সীটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি রূপার অংলকার উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com