বুধবার, ১৭ Jun ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হরিপুরে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা গাড়ী ও মোটর সাইকেল ভাংচুর

হরিপুরে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা গাড়ী ও মোটর সাইকেল ভাংচুর

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:


ঠাকুরগাওয়ের হরিপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক স্বতন্ত্র প্রার্থীর একটি প্রাইভেট কার ও ৪টি মোটর সাইকেল সহ নির্বাচনী অফিস ভাংচুড়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২৮অক্টোবর) রাত ১০টার সময় উপজেলার তোররা বাজারে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় নির্বাচনী প্রচারণা নিয়ে হরিপুর সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম (চশমা মার্কা) ও নজরুল ইসলামের (ঘোড়া মার্কা) সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে দক্ষিন তোররা গ্রামে মারামারি হয়। এসময় চেয়ারম্যান প্রার্থী রফিকুলের নিজস্ব প্রাইভেট কার ও ৪ টি মোরসাইকেল ভাংচুর করা হয়। এতে উভয়পক্ষ আহত হয় ৬ জন।

এর জেরে ঐ দিন রাতেই তোররা বাজারে রফিকুলের নির্বাচনী অফিস ভাংচুড়ের ঘটনা ঘটে। বিক্ষুব্ধরা চেয়ার, টেবিল ভাংচুর করা সহ নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলে। আহতদের মধ্যে দুইজনকে হরিপুর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেয়। হাসপাতালে ভর্তি হওয়া দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হরিপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চেয়ারম্যান প্রার্থী রফিকুলের দাবি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুলের লোকজন তোররা গ্রামে তার নির্বাচনী বৈঠকে হামলা করে গাড়ি ভাংচুর করে এবং কর্মী সমর্থকদের মারপিট করে আহত করে। পরে তারা আবার তোররা বাজারে রফিকুলের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর চালায়।

এদিকে প্রতিপক্ষের উপর হামলা প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম বলেন, তার লোকজন কারো উপর হামলা করেনি বা কারো অফিস ভাংচুর করেনি। নিজেরাই এমন ঘটনা ঘটিয়ে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে।

হরিপুর থানা পরিদর্শক (ওসি) তাজুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com