মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় রুপীসহ একজনকে আটক করেছে বিজিবি

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় রুপীসহ একজনকে আটক করেছে বিজিবি


মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় রূপীসহ এক হুন্ডী ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)। আটককৃত ব্যাক্তির নাম মোঃ শরীফ (৩৮)। সে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলাধীন বটতলা গ্রামের মোঃ জামাল মিয়ার ছেলে।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) মিডিয়া সেল জানায়, আজ শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় বীরেন্দ্রনগর বিওপির নায়েক মোঃ কামরুল হাসান(বিওপির নম্বর ৫৭৭৯৯) এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর নামক স্থান হতে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে তিন লাখ ভারতীয় রুপী, ১টি মোটর সাইকেল ও তিনটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য চার লাখ চুয়াল্লিশ হাজার তিনশত টাকা।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তসলিম এহসান(পিএসসি) ভারতীয় রুপীসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com