শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ফেসবুকের নতুন নাম “মেটা”

ফেসবুকের নতুন নাম “মেটা”

ডেস্ক নিউজ:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে নানা বিতর্কের মধ্যেই সামনে এলো ফেসবুকের নতুন নাম। মার্ক জুকারবার্গের কোম্পানির নতুন নাম হচ্ছে ‘মেটা’। বৃহস্পতিবার এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমের মার্ক জুকারবাগ এই নাম ঘোষণা করেন।

মার্ক জুকারবাগ নাম পরিবর্তনের ঘোষণা দিয়ে বলেন, এখন থেকে আমরা ‘মেটাভার্স’ নিয়ে সামনে এগিয়ে যাবো। ফেসবুক নিয়ে নয়। তিনি আরও বলেন, এই মুহুর্তে আমাদের সকল ব্র্যান্ড শুধুমাত্র একটি পণ্যের(ফেসবুক) সঙ্গেই যুক্ত যার মাধ্যমে সবকিছুকে উপস্থাপণ করা সম্ভব হচ্ছে না। আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হয়েছে। সেই সঙ্গে পরিবর্তন আনতে হয়েছে। তিনি আরও বলেন, সময়ের সঙ্গে আমাদের একটি মেটাভার্স কোম্পানি হিসেবেই পরিচিত হবো। আমরা আসলেই যা তৈরি করতে চেয়েছি আমাদের কাজের মাধ্যমে এইবার তার প্রকাশ পাবে।আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, বেশ কিছুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্রান্ডিং করতে চেয়েছিলেন মার্ক জুকারবার্গ। 

যেখানে ফেসবুক শুধুমাত্র আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে থাকবে না। এবার সেই রাস্তায় হাঁটতেই ফেসবুকের নাম পরিবর্তন করলেন জুকারবার্গ।  আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, এখন সংস্থা এমন একটি মেটাভার্স তৈরি করতে চলেছে, যেটি একটা ভার্চুয়াল পৃথিবীর মতো হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় ফেসবুকের পুরনো প্রতীক চিহ্নও বদলে ফেলা হয়েছে। আগের লাইক চিহ্ন বদলে নতুন প্রতীক আনা হয়েছে। এরই কধ্যে ক্যালিফোর্নিয়ায় মেনলো পার্ক হেড-কোয়ার্টারে নতুন প্রতীক চিহ্ন বসানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com