মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
সদরপুর থানা পুলিশের হাতে আড়াই কেজি গাঁজাসহ দুই যুবক আটক

সদরপুর থানা পুলিশের হাতে আড়াই কেজি গাঁজাসহ দুই যুবক আটক

শিশির খাঁন,সদরপুর উপজেলা প্রতিনিধিঃ-

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল মোড় থেকে আড়াই কেজি গাঁজাসহ দুই যুবক কে আটক করেছে সদরপুর থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যার দিকে সদরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই গাঁজা(মাদক) ব্যবসায়ীকে আটক করে। আটককালে তাদের নিকট আড়াই কেজি গাঁজা জব্দ করে সদরপুর থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ইউসুফ খলিফার পুত্র নুর আলম খলিফা(২৫) ও মোসলেম হোসেনের পুত্র মোঃ সোহেল হোসেন(২০)।
এ ব্যাপারে উপ-পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান বলেন, অভিযান চালিয়ে দুইজনকে গাজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে ফরিদপুর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com