মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
বেনাপোলে ফেনসিডিলসহ আটক – ১

বেনাপোলে ফেনসিডিলসহ আটক – ১

মোঃ নয়ন হোসেন, শার্শা ( যশোর) প্রতিনিধি :

অভিনব পদ্ধতিতে বেনাপোল দুধের ড্রামে ফেনসিডিল পাচারের সময় ৮৮ বোতল ফেসসিডিলসহ জাকারিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১ টার সময় কাগজপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত জাকারিয়া যশোর জেলার বাঘারপাড়া থানার দাদপুর গ্রামের মোকাদ্দেস মোল্যার ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন তথ্য ছিল পুলিশের কাছে, এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল থানার এসআই মাসুম বিল্লাহ এর নেতৃত্বে পুলিশ কাগজপুকুর বাজারের যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর হতে প্লাষ্টিকের একটি ড্রামসহ জাকারিয়াকে গ্রেপ্তার করে। পরে ড্রামের ভিতর থেকে ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান , গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com