শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

ডেস্ক নিউজ:

পদ্মা নদীতে তীব্র স্রোত ও পদ্মাসেতুর নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেরি ‘কুঞ্জলতা’ শিমুলিয়া ফেরিঘাট থেকে সাতটি ছোট-বড় যান ও ২৫টি মোটরসাইকেল নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক  ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।ফয়সাল আহমেদ জানান, ১৫ দিন বন্ধ থাকার পর আজ আবারও পরীক্ষামূলক ফেরি চলাচল করেছে। সফল হলে সে অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। ফেরিতে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিটিএ বাংলাদেশ সেনাবাহিনী ও সেতু কর্তৃপক্ষের যৌথ একটি কমিটি ছিলেন। তাদের পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত হবে ফেরি চলবে কি চলবে না। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ঘাট এলাকায় ফেরি চলাচলের জন্য প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com