মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় ৩ আসামি রিমান্ডে

চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় ৩ আসামি রিমান্ডে

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর চৌমুহনীর সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়সহ একাধিকস্থানে হামলার ঘটনায় গ্রেফতারকৃত ৩আসামিকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলো, আলী আজগর (২২), নুরুল ইসলাম সুমন (২২) ও নুরুল ইসলাম জীবনকে (২২)। গত ১৪ অক্টোবর বেগমগঞ্জ থানায় দায়েরকৃত মামলার এজহার নামীয় আসামি তারা। যাহার মামলা নং-১৯।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপরে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান আজ দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তারের আদালতে শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় এ পর্যন্ত গ্রেফতারকৃত ৫ আসামি দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় দায়েরকৃত ২৬ মামলায় ২০১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com