শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে এদেশ সারাবিশ্বে প্রশংসিত- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে এদেশ সারাবিশ্বে প্রশংসিত- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি

প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে সারাবিশ্বে তিনি প্রশংসিত হয়েছেন। অর্থনৈতিক, সামাজিক, মানবসম্পদসহ সব ক্ষেত্রেই পাকিস্তানকে আমরা অনেক আগেই পেছনে ফেলে এগিয়ে গেছি। এসব ক্ষেত্রে ভারতকেও আমরা পেছনে ফেলেছি। সারাবিশ্বের অর্থনৈতিক খাত করোনা মহামারিতে ধ্বস নেমেছে। এই করোনা সংকটে শুধু ২০ দেশ মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ টেলিভিশনের রাজশাহী উপকেন্দ্র পরিদর্শন করেন। ‘রাজশাহী টেলিভিশন কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। এই সরকার আগামী নির্বাচনের আগে রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র চালু করতে পারবো বলে প্রত্যাশা করছেন।

মঙ্গলবার সকালে রাজশাহী সার্কিট হাউসে সংবাদ সম্মলনে এসকল তথ্য তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ওই সময় তিনি বলেন, ২০০৮ সালে মাথাপিছু ৬০০ ডলার আয় ছিল। আজকের হিসেবে তা অন্তত চারগুণ বেড়েছে। এটা সবার পছন্দ হয়না। তাই নানা রকম ষড়যন্ত্রে তারা লিপ্ত। গুজব রটিয়ে হত্যাকান্ড ঘটাচ্ছে। পদ্মাসেতুতে নরবলি দেয়ার গুজব রটিয়ে বেশ কয়েকজন শিশুকে হত্যা করেছে। বিএনপি-জামাত চক্র এই গুজব রটায়। সৌদি আরব, ইরান, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিনসহ সারাবিশ্বে ভাস্কর্য আছে। অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে গুজব রটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে।

তথ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়েও গুজব রটায়। পরে মির্জা ফকরুল থেকে শুরু করে সবাই ভ্যাকসিন নেয়। কেউ কেউ গোপনেও নিয়েছে। প্রধানমন্ত্রী সংকটের মাঝেও ভ্যাকসিন নিশ্চিত করেছেন। অন্তত ২ কোটি মানুষ ২ ডোজ ভ্যাকসিন পেয়েছে। ঘনবসতি পূর্ণ এই দেশে করোনা নিয়ন্ত্রণ চারটি খানিক কথা নয়। প্রধানমন্ত্রীর চেষ্টা এবং আল্লাহর রহমতে নিয়ন্ত্রন হয়েছে। সবকিছুতে ব্যর্থ হয়ে মুর্তির কাছে পবিত্র কোরআন রেখে সারাদেশে নাশকতা সৃষ্টি করা হয়েছে। এই অপরাধের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। প্রকৃত অর্থে অভিযুক্ত অন্যদের আদেশ মেনে কাজ করেছে। তবে যারা নেতৃত্ব দিয়েছে অতিশিগ্রই তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে, দূর্গাপূজায় হামলার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে দীর্ঘ একমাস ধরে। যারা একাজ করেছে তারা প্রকৃত মুসলমান নয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপিত হয়েছে, সেটি অনেক দেশের জন্য উদাহরণ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।’ পদ্মাসেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, বিশ্ব ব্যাংককে সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করেছিল। পরে বিশ্ব ব্যাংক কানাডার আদালতে হেরে গিয়ে প্রমাণিত হয়েছে সব অভিযোগ অসত্য। সেই একই মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপকর্ম করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com