মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
তানোরে ১কেজি গাঁজা ও হেরোইনসহ ২জন গ্রেফতার

তানোরে ১কেজি গাঁজা ও হেরোইনসহ ২জন গ্রেফতার

সোহানুল হক পারভেজ তানোর, (রাজশাহী):

রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ১কেজি গাঁজা ও ২গ্রাম হেরোইনসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছে থেকে ১কেজি গাঁজা ও ২গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোহনপুর উপজেলার আত্রাই গ্রামের কফিল উদ্দিনের পুত্র গাঁজা ব্যবসায়ী রফিকুল ইসলাম(৩৪) ও তানোর পৌর এলাকার জিওল চাঁদপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র হেরোইন ব্যবসায়ী ওয়াসিম আলী সোনার(৩৫)।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব জানান, জোলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১কেজি গাঁজা ও হেরোইন সহ ২জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com