মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদসহ আটক এক

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদসহ আটক এক


মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)। আটককৃত ব্যাক্তির নাম মোঃ আলী রাজ (২০)। সে তাহিরপুর উপজেলার লাউরগড় গ্রামের রেফাত আলীর ছেলে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে তিন ঘটিকার সময় লাউরগড় বিওপির হাবিলদার শ্রী রামেন্দ্র কুমার রায় (বিওপির নম্বর ৫৭১৪৪ ) এর নেতৃত্বে একটি নিয়মিত টহল দল ৫নং বাদাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় মদ এবং ০১ বোতল বিয়ারসহ তাকে আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য ১৮,২৫০/- টাকা।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল (পিএসসি) ভারতীয় মদসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com