মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার চিহ্নিত মাদক ব্যবসায়ী

পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার চিহ্নিত মাদক ব্যবসায়ী

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

২৬ অক্টোবর সকাল ৮.২৫ মিনিটের সময় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শাহজাহান খানের নেতৃত্বে এসআই (নিঃ)মোঃ জাকির হোসেন মোল্লা সংগীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে,পটুয়াখালী টু বরিশাল মহাসড়কের শিয়ালী বাজারের দক্ষিন পাশে ভাঙ্গা ব্রীজের উপর থেকে, বাকেরগঞ্জের আউলিয়াপুর, ০৬নং ওয়ার্ড, ১২ নং রংঙ্গশ্রী এর
মৃত গনি হাওলাদারের ছেলে মোঃ হানিফ হাওলাদার(৩৭) কে একটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্য নীল রংয়ের পলিথিন ও কসটেপ দ্বারা মোড়ানো দুইটি প্যাকেটের মধ্যে রক্ষিত ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত বরিশাল জেলার বাকেরগঞ্জ সহ পটুয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক বিক্রি করে আসছে জানা যায়।আসামীর বিরুদ্ধে পটুয়াখালী থানার মামলা নং ৩৩, তাং-২৬-১০-২০২১,ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারনি ১৯(ক) মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com