মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
গাইবান্ধার সাঘাটায় গাঁজার গাছসহ ইউপি সদস্য আটক

গাইবান্ধার সাঘাটায় গাঁজার গাছসহ ইউপি সদস্য আটক

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বসত বাড়িতে চাষ করা গাঁজার গাছসহ আব্দুস সাত্তার ওরফে বাটুকে (৬৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ।

২৫ অক্টোবর সোমবার দুপুরে সাঘাটা থানাধীন উত্তর সাথালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় ।

বলে নিশ্চিত করেছেন সাঘাটা থানা পুলিশ অফিসার ইনচার্জ ওসি মতিউর রহমান।

আটককৃত আব্দুস সাত্তার ওরফে বাটু উত্তর সাথুলিয়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।

সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাটু মেম্বার তার বাড়িতে বড় আকারের একটি গাঁজা গাছ লালন পালন করছেন। সেই খবরের নিশ্চয়তা পাওয়ার পর আজ অভিযান পরিচালনা করে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com