শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঝালকাঠিতে ২২ দিনের অভিযানে, ২৬ জন জেলের কারাদন্ড, জরিমানা ও প্রায় আড়াই কোটি টাকার জাল জব্দ

ঝালকাঠিতে ২২ দিনের অভিযানে, ২৬ জন জেলের কারাদন্ড, জরিমানা ও প্রায় আড়াই কোটি টাকার জাল জব্দ

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ


মধ্যরাত্র থেকে ২২ দিন ব্যাপি মা ইলিশ সংরক্ষন কর্মসূচি মধ্যরাত্রে শেষ হয়েছে। ঝালকাঠি জেলায় এই কর্মসূচির আওতায় এই সময়ে ঝালকাঠির সুগন্ধা-বিশখালীর ও গাবখান নদীতে অবৈধভাবে এবং আইন অমান্য করে মাছ ধরার দায়ে ২৬ জন জেলেদেরকে জেল জরিমানা দেয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন জেলেকে এক বছরের কারাদন্ড ও ১৪ জন জেলেকে জরিমানা করে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই সময়ে মৎস বিভাগ প্রশাসনের সহযোগীতা নিয়ে ১৯৪ টি অভিযানের আওতায় ২০৬ টি মোবাইল র্কোট পরিচালনা করা হয়েছে। জেলেদের অবৈধভাবে আহরনকৃত ১৯৯ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় দেয়া হয়েছে। ৯ লাখ ৫৭ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এই জালের মূল্য ২ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।

এই ২২ দিনের অভিযান কালে পর্যবেক্ষন থেকে বিগত বছরগুলির তুলনায় প্রকৃত জেলেদের অবৈধভাবে এই সময়ে মাছ ধরার প্রবনতা কম ছিল ও তাদের মধ্যে সচেতনতা ও আইন মানার প্রতি শ্রদ্ধাশীলতা ছিল। এই সময়ে মেীসুমি জেলেদের তৎপরতা ছিল এবং তাদের মধ্যে এক শ্রেনী জেল-জরিমানা ও মূল্যবান জাল-নৌকা হারাতে হয়েছে।

তবে অভিযানকালে মৎস্য বিভাগের কাছে দ্রুতগতির নৌ-যান (স্প্রীডবোর্ড) না থাকায় ধীর গতির দেশি ট্রলার নিয়ে অভিযানকালে অবৈধ কিছু জেলেরা পালিয়ে আত্মরক্ষার সুযোগ পেয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এই অভিযানে সহযোগিতা করা নির্বাহি ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসারগণ, মৎস্য বিভাগের কর্মকর্তা – কর্মচারীর নিরলস পরিশ্রম ও মিডিয়া কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com