শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ভূরুঙ্গামারীতে চুরি হওয়া দু’টি অটো রিকসাসহ তিন চোর আটক

ভূরুঙ্গামারীতে চুরি হওয়া দু’টি অটো রিকসাসহ তিন চোর আটক


মনিরুজ্জামান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকেঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটো রিকসা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। পরে আটককৃতদের দেয়া তথ‍্যের ভীত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি অটো রিক্সা উদ্ধার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। এই চক্রটি দীর্ঘদিন থেকে অটো রিকসা চুরি করে বডি ও পার্টস খুলে পার্শ্ববতী উপজেলায় বিক্রি করত বলে পুলিশ সূত্রে জানাগেছে।
আটককৃতরা হলেন, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের হৃদয় বাবু (১৯), পাইকেরছড়ার আশরাফ আলী (১৯) ও পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলার ফকিরের হাটের রমজান আলী বাবু (২০)।

জানাগেছে, শনিবার কচাকাটা থানার টেপারকুটি গ্রামের জনৈক আউয়ালের অটো রিকসাটি ভূরুঙ্গামারী বাজার থেকে হারিয়ে যায়। রোববার সন্ধ্যায় ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ডের পাশে হারিয়ে যাওয়া অটো রিকসার সামনের গ্লাস খুলে বিক্রি করতে আনলে পুলিশ হৃদয় বাবুকে আটক করে এবং পরে তার স্বীকারোক্তি মোতাবেক রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে চক্রের অন্য দুজন সদস্য সহ চোরাইকৃত দুটি অটোরিকসা উদ্ধার করে।
অটো রিক্সার মালিক বাদী হয়ে পাঁচজনকে আসামী করে একটি মামলা দায়ের করে।

ভূরুঙ্গামারী থানা ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান আটক তিন জনকে সোমবার বিকেল সোয়া তিনটায় কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com