মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঝালকাঠিতে ক্রিকেট খেলা নিয়ে ‘জয় পাকিস্তান’ শ্লোগানের প্রতিবাদ করায় হামলা

ঝালকাঠিতে ক্রিকেট খেলা নিয়ে ‘জয় পাকিস্তান’ শ্লোগানের প্রতিবাদ করায় হামলা

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরে ভারত-পাকিস্তানের ক্রিকেট খেলা দেখার সময় পাকিস্তান সমর্থকদের ‘জয় পাকিস্তান’ শ্লোগানের প্রতিবাদ করায় হামলায় ভারত সমর্থকের দুই সহোদরসহ তিন জন আহত হয়েছে। রবিবার রাত পোনে ৯টার দিকে রাজাপুর উপজেলার সাংগর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলীম স্টোরে টেলিভিশনে খেলা দেখার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, আলিম স্টোরে সবাই ভারত-পাকিস্তানের খেলা দেখছে। হঠাৎ ভারতের প্রথম ইউকেট পতন হলে পকিস্তানের সমর্থক সাংগর এলাকার নুর ইসলাম মৃধার ছেলে মো. আলমাছ (৪৫), জয় পাকিস্তান বলে শ্লোগান দেয়। এ সময় ভারত সমর্থক সুমন মৃধা ‘জয় পাকিস্তান’ শ্লোগানের প্রতিবার করলে তাদের মধ্যে বাক বিতন্ড হয়। এক পর্যায়ে আলমাছসহ পাকিস্তানের অন্য সমর্থক একই এলাকার মো. আউয়ালের দুই ছেলে মো. জাকির হোসেন (২০), মো. জুয়েল (২৪) পাশ থেকে উঠে আকষ্মিক ভারত সমর্থকদের ওপর হামলা চালায়।

এতে উপজেলার সাংগর গ্রামের মো. আমীর হোসেন মৃধার দুই ছেলে মো. কাশেম মৃধা (৩২), মো. কামাল মৃধা (৪০) ও মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মৃধার ছেলে মো. সুমন মৃধা (৩২) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কাশেম মৃধাকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত মো. জুয়েল এর সাথে যোগাযোগ করলে তিনি হামলার কথা অস্বীকার করে জানায়, তার ফুপাতো ভাই আলমাছ খেলা দেখার সময় জয় পাকিস্তান বলায় সুমন মৃধা তাকে গালাগালি দিয়ে মারদর করেছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তদন্ত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com