সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেফতার ১

চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে পূজামণ্ডপ ও মন্দির ভাংচুরের মামলায় আব্দুর রহিম সুজন (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। আটককৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার(২১ অক্টোবর) দুপুরে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আব্দুর রহিম সুজন বেগমগঞ্জের করিমপুরের খালপাড় ইউসুফ মিয়ার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বসতঘর থেকে মন্দিরের লুণ্ঠিত লাক্স সাবান ৬টি, টুথপেস্ট ৬টি, দুধের পেকেটে ১টি, শ্যাম্পু ১৩টি, ম্যাক্সকেপ কপি ১টি, ডিটারজেন্ট পাউডার ৪টি, ভিম ডিসওয়াসিং ২টি, হুইল সাবান ১টি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com