শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রংপুরকে এগিয়ে নিতে খেলোয়াড়দেরও ভূমিকা রয়েছে-তানবীর

রংপুরকে এগিয়ে নিতে খেলোয়াড়দেরও ভূমিকা রয়েছে-তানবীর

শরিফা বেগম শিউলী
বিশেষ প্রতিনিধি রংপুর

বাংলার চোখ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী বলেছেন, রংপুর উন্নত হচ্ছে। সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে খেলাধুলায় রংপুর থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় পর্যায়ে অবদান রাখছে। রংপুরকে এগিয়ে নিতে খেলোয়াড়দের ভূমিকা প্রসংশনীয়। তাদের পরিচিতির সঙ্গে রংপুরেরও পরিচিতি হচ্ছে। সকলের পৃষ্টপোষকতা থাকলে রংপুর খেলোয়াড় সৃষ্টিতে ভালো ভূমিকা রাখতে পারবে।

২১ সেপ্টেম্বর রংপুর নগরীর বাহার কাছনা এন এফ সি ক্লাব আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠন বাংলার চোখ এর প্রতিষ্ঠাতা তানবীর আশরাফী বলেন, একজন ভালো খেলোয়াড় দেশের সম্পদ। তার মাধ্যমে বিশ্বজুড়ে দেশের সুমান অর্জন হয়। এজন্য খেলাধুলার পরিসর বাড়াতে মাঠ বাড়াতে হবে। নগরীর প্রত্যেকটি এলাকাতে একটি খেলার মাঠ থাকলে ভালো খেলোয়াড় বের করে আনা সম্ভব হবে। এ জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসবে হবে। সবার প্রচেষ্টা থাকলে দেশের ক্রীড়াঙ্গনে রংপুরের সুদৃঢ় অবস্থান তৈরি হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আশেক আলী, সাংগঠনিক সম্পাদক জেলা যুব সংগতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওসমান গনি সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) রংপুর জেলা, মোঃ মিজানুর রহমান বাংলার চোখের সাধারণ সম্পাদক কারমাইকেল কলেজ শাখা, মোঃ মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড যুব সংহতি।
এতে আরও উপস্থিত ছিলেন মোঃ সুজন মিয়া, মোঃ মেহেদী হাসান, মোঃ দুলাল মিয়া, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com