মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৮০

চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৮০

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালী চৌমুহনীতে সনাতন ধর্মালম্বীদের মন্দিরে হামলার ঘটনায় এ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৮০জনকে গ্রেফতার করেছে।
বুধবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

অপরদিকে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কাদিরপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে মো. ইলিয়াস,একলাশপুর ইউনিয়নের আবুল বাশার ছেলে মিজানুর রহমান, গনিপুরের নুরনবীকে গ্রেফতার করা হয়। এছাড়া পূজা মন্ডপ হামলার ও ভাংচুরের ঘটনায় একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানকে গ্রেফতার করা হয় ।

নোয়াখালীর এসপি মো.শহিদুল ইসলাম আরো জানান, আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আসামিদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করি। এ বিষয়ে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। এ পর্যন্ত পূজা মন্ডপে হামলা ও ভাংচুরের ঘটনায় ৪টি মামলায় ৮০ জনকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com