মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কুলাউড়ায় ক্লুলেস হত্যা মামলার আসামী আয়ান বাউরি গ্রেফতার।

কুলাউড়ায় ক্লুলেস হত্যা মামলার আসামী আয়ান বাউরি গ্রেফতার।

জাহিদুল ইসলাম ফেরদাউস।
কুলাউড়া প্রতিনিধি(মৌলভীবাজার)

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করে প্রধান আসামি আয়ান বাউরি (২০) কে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৯অক্টোবর) রাতে পুলিশ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে শমশেরনগরের ডবলছড়া চা বাগান এলাকা থেকে তাকে আটক করে। আয়ান শমসেরনগরের ডবলছড়া চা বাগানের মৃত বসুক বাউরির ছেলে।

জানা যায়, গত ১১ অক্টোবর রাতে উপজেলার কর্মধা ইউনিয়নে আশরাফুল ইসলাম তুহিন (১৫) নামে এক মাদরাসা ছাত্র দুর্বৃত্তের দায়ের কূপে মারা যান। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তুহিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ উদ্ধারের পর ১২ অক্টোবর নিহত তুহিনের বাবা সজ্জাদ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পরপরই ক্লুলেস মামলা উদঘাটনে মাঠে নামে পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম ও শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ পুলিশ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কমলগঞ্জ থানাধীন শমশেরনগরের ডবলছড়া চা বাগান এলাকা থেকে আয়ান বাউরিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি বিণয় ভূষণ রায় “বাংলাদেশ বুলেটিন. কম” কে জানান, টাকা ও মোবাইলের জন্য আয়ান দা দিয়ে কুপিয়ে মাদরাসা ছাত্র তুহিনকে হত্যা করে। গ্রেফতার করে আসামীর কাছ থেকে “দা” ও ভিকটিমের ব্যবহারকৃত মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়।

আটকের পর ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি আয়ান বাউরিকে বুধবার (২০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।এতে সে স্বীকারোক্তি মূলক বক্তব্য ও প্রদান করে ।

উক্ত চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে আসামীকে গ্রেফতার করায় ভিকটিম পরিবার এর পক্ষ থেকে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com