বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ, মোবাইল, চাঁদা আদায়ের রশিদ ও নগদ অর্থসহ ইউপিডিএফ (মূল) দলের একজনকে আটক করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ২০ অক্টোবর (বুধবার) উপজেলার বাবুছড়া এলাকার নতুন বাজারের একটি দোকানে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) দলের সক্রিয় সদস্য স্বর্ণ লংকার চাকমা ওরফে রনিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড এ্যানিমেশন, নগদ ৩৮ হাজার ৫শত ২০ টাকা, ৩টি মোবাইল, ৫টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

সূত্রে আরও জানা যায়, আটককৃত স্বর্ণ লংকার চাকমা ওরফে রনি এলাকায় একজন চিন্হিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে ব্যাপক পরিচিত। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ চাঁদার জন্য এলাকার মানুষকে হয়রানি ও নির্যাতন করে আসছিলো। আটককৃত স্বর্ণ লংকার চাকমা ওরফে রনিকে জব্দকৃত আলামতসহ দীঘিনালা থানায় সোপর্দ করা হবে। ভবিষ্যতে নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের এমন অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com