সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাইবান্ধায় র‍্যাবের হাতে ভুয়া র‍্যাব গ্রেফতার

গাইবান্ধায় র‍্যাবের হাতে ভুয়া র‍্যাব গ্রেফতার

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ী থেকে এনামুল হক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩ সদস্যরা।

১৮ অক্টোবর সোমবার রাত ৯টার দিকে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত এনামুল নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সাথে প্রতারণাসহ চাঁদাবাজি করে আসছিল। এমন অভিযোগে রবিবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত এনামুল হকের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাঠানপাড়া গ্রামে।

মাহমুদ বশির আহমেদ জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল ভুয়া র‍্যাব পরিচয়ে বিভিন্ন সাধারণ মানুষের সাথে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে।

তিনি বলেন, ‘এনামুলের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় প্রতারণার মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com