শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শার্শা সীমান্তবর্তী এলাকা থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন উদ্ধার

শার্শা সীমান্তবর্তী এলাকা থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন উদ্ধার

শার্শা ( যশোর) প্রতিনিধি :

সীমান্তবর্তী শার্শা উপজেলার গোগা এলাকা থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১৮ অক্টোবর ভোরে সীমান্তের একটি মাঠ থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার সালে আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ দবির উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে কালিয়ানি গ্রামের একটি মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা বিজিবি‘র উপস্থিতি টের পালিয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ খুলে তার মধ্যে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র গুলি ম্যাগজিন ও ফেন্সিডিল শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com