সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নোয়াখালীতে যুবদলের ২ নেতা আটক

নোয়াখালীতে যুবদলের ২ নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীতে উপজেলা যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো,সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. আমির হোসেন আমির।

সোমবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। তারা আরো জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে বেলালকে সুবর্ণচরের চর আমানউলাহ ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে ও আমিরকে আজ সোমবার ভোর রাতে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, হাতিয়াতে মন্দিরে হামলা ও ভাংচুরের মামলায় তাকে আটক করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

অপরদিকে, চরজব্বর থানার (ওসি) মো.জিয়াউল হক যুবদল নেতা বেলালকে কোন মামলায় আটক করা হয়েছে এ বিষয়ে এখনো কিছু জানাননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com