বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারতে ট্যুরিষ্ট ভিসা প্রদান শুরু

ভারতে ট্যুরিষ্ট ভিসা প্রদান শুরু

ডেস্ক নিউজ:

নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করেছে ভারত। এরই ধারাবাহিকতায় দেড় বছরের বেশি সময় পর সব দেশের পর্যটকদের জন্য এবার পর্যটন ভিসা চালু করল দেশটির সরকার। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।গত সপ্তাহে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ১৫ অক্টোবর (শুক্রবার) থেকে দেশটি চার্টার্ড ফ্লাইটে আসা ভ্রমণকারীদের পর্যটন ভিসা দেবে। এ ছাড়া ১৫ নভেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইটে আসা ভ্রমণকারীদের জন্য এই সুবিধা দেওয়া হবে।গত বছর করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ভারত সরকার দেশটির সীমানা বন্ধ করে দেয়। এ জন্য গত বছরের মার্চ থেকে বন্ধ ছিল পর্যটন ভিসা। যদিও গত কয়েক মাসে কূটনীতিক এবং বিদেশি ব্যবসায়িক কর্মকর্তাদের জন্য কিছু ভিসা পুনরায় চালু করে ভারত সরকার।করোনা মহামারি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার সময় ভারতে প্রতিদিন সর্বোচ্চ চার লাখের বেশি মানুষের করোনা শনাক্ত করা হয়েছিল। বর্তমানে প্রতিদিন শনাক্তের সংখ্যা ২০ হাজারের আশপাশে নেমে গেছে। এরই মধ্যে দেশটির মোট জনসংখ্যার ৭০ শতাংশ করোনার টিকার অন্তত একটি ডোজ পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com